মক্কা (ইকনা)আগামীকাল ২৬ জুন মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। করোনার পর সর্ববৃহৎ পরিসরে অনুষ্ঠিত হজে অংশ নিতে এরই মধ্যে ১৬০টির বেশি দেশ থেকে ১৫ লাখের মতো হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৪ লাখ ৯৯ হাজার ৪৭২ জন আকাশ, স্থল ও সমুদ্রপথ হয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানায় সৌদি বার্তা সংস্থা।
সংবাদ: 3473945 প্রকাশের তারিখ : 2023/06/26